
বাগেরহাটের মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জুলাই) সকালে মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার সাগর ফিলিং স্টেশনের কাছে খুলনা-মাওয়া মহাসড়কে পৃথক দুটি গাড়ির চাপায় এদের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে।
নিহতরা হলেন, খুলনা জেলার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে মোটরসাইকেল আরোহি আসাদ শেখ (৪০) এবং মোল্লাহাট উপজেলার গাংনী এলাকার মৃত সালাম খার ছেলে ভ্যান যাত্রী মোঃ আনোয়ার (৩৫)।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ঢাকার দিকে যাওয়া অজ্ঞাত একটি যান কাহালপুর এলাকায় মোটরসাইকেল আরোহি আসাদ শেখকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার দুইশত গজ দূরে সাগর ফিলিং স্টেশনের সামনে অপর একটি বাসের চাপায় ভ্যান যাত্রী মোঃ আনোয়ার নামের এক ভ্যান যাত্রী নিহত হয়েছে।
স্থানীয়দের বরাতে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোল্লাহাট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. শরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তার পাশে কার্টুন ভর্তি ওষুধ ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং দুর্ঘটনা কবলিত একটি ভ্যান দেখতে পাই। আর সড়কের মাঝে থেতলানো অবস্থায় একটি মরদেহ পড়ে ছিল। আমরা তা উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। কোন দ্রুতগতির পরিবহণের চাপায় হয়ত তাদের মৃত্যু হয়েছে।
এসকে
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৪মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৯‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত