
চট্টগ্রামের মিরসরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন আবু সাঈদ ভূঁইয়া নামে স্থানীয় এক সাংবাদিক। তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে মিরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব গোভনিয়া এলাকায় ঘটনাটি ঘটে। শুক্রবার (১২ জুলাই) এ ঘটনায় জড়িত ৮ জনের নাম উল্লেখ করে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
আহত সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া ওই এলাকার মৃত আবুল বশরের পুত্র।
জানা গেছে, মিরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব গোভনিয়া এলাকায় দারুল কোরআন মাদরাসার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াল তুলে দিয়েছে প্রভাবশালী একটি চক্র। মাদরাসা কর্তৃপক্ষের এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে সংবাদ সংগ্রহে যান দৈনিক আলোকিত বাংলাদেশ’র মিরসরাই প্রতিনিধি ও মিরসরাই প্রেসক্লাবের সদস্য আবু সাঈদ ভূঁইয়া (৪২)। এসময় অতর্কিতভাবে আবু সাঈদ ভূঁইয়ার উপর হামলা চালান স্থানীয় হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি গ্রুপ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
দারুল কোরআন মাদরাসার পরিচালক ইলিয়াছ নাঈম জানান, দীর্ঘদিন ধরে মাদরাসার চলাচলের রাস্তা নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে তাঁরা জোরপূর্বক চলাচলের পথে দেওয়াল তুলে দেয় তারা। খবর পেয়ে সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে ৭-৮ জনের ওই গ্রুপ তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় মনছুরের বাসার ভেতরে তাকে আটকে রাখা হয়। আমরা এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করছি।
সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া বলেন, মাদরাসার চলাচলের জায়গায় দেওয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে আমি সংবাদ সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কিছু বুঝে উঠার আগেই হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে একটি গ্রুপ মোটা কাঠ, রড, বাঁশ নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমি মাথায় আঘাতপ্রাপ্ত হই এবং ডানহাতে মারাত্মক জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। হামলায় জড়িতদের বিরুদ্ধে আমি মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান, মিরসরাই পৌরসভার পূর্ব গোভনিয়া এলাকায় সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়ার উপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়ার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনসহ সংবাদকর্মীরা।
এএন
- ১আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ২স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৩সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৪চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৫জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৬৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৭এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৮প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৯সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ১০বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত