প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪ ২:৫২ পিএম

নারায়ণগঞ্জের চাষারায় পুলিশের সঙ্গে শিক্ষাথীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষ চলছে। এতে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর পৌণে ১ টায় চাষারা এলাকার এ সংঘর্ষ শুরু হয়।

তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, চাষাঢ়া এলাকার বঙ্গবন্ধু সড়কে পুলিশকে লক্ষ্য করে শিক্ষাথীরা ইট পাটকেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে। পরে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরে বিস্তারিত বলতে পারবো।

এর আগে, কোটা সংস্কারের দাবীতে শিক্ষাথীরা সকাল থেকে আন্দোলনে নেমেছেন। পরে দুপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এর এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন

মাদারীপুরে  ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ...

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...