
শেরপুর শহরের বিভিন্ন সড়কে আনসার সদস্যদের সাথে ট্রাফিকের ভূমিকায় কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) শহরের বিভিন্ন এলাকা ঘুরে ওই দৃশ্য দেখা যায়।
বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের পর পুলিশের চেইন অব কমান্ড ভেঙে গেছে। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতেও যাচ্ছেন না। দেখা মিলছেনা সড়কেও। এ অবস্থায় শহরের বিভিন্ন সড়কে আনসারের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ট্র্যাফিক পুলিশের ভূমিকায় সড়কের কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এক বা দুইজন আনসারের সাথে দশজন করে শিক্ষার্থী ট্র্যাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। শেরপুর শহরের থানা মোড়, নিউমার্কেট, কলেজ মোড় ও খোয়ারপাড় শাপলাচত্বর মোড়সহ বিভিন্ন জায়গায় ট্র্যাফিক পুলিশের ভূমিকা পালন করছেন শিক্ষার্থীরা। সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলছে। যাতে যানজট না লাগে এজন্য গাড়ি চালকদের বোঝাচ্ছেন শিক্ষার্থীরা। একই সাথে জেলার বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কাজ করছে তারা।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সড়কে ট্র্যাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানজট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই আনসার সদস্যদের সাথে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন।
শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, ‘রাস্তায় ট্র্যাফিক পুলিশ নাই। সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। তাই আমরা ট্র্যাফিক পুলিশের ভূমিকা পালন করছি। আমাদের দেশ সুন্দর, সুশৃঙ্খলভাবে আমাদেরই গড়ে তুলতে হবে। সকাল থেকেই এখানে দায়িত্ব পালন করছি।’
ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী লিপু বলেন, ‘দেশে অন্তর্বর্তী সরকার এখনও গঠন হয় নাই। সেজন্য আমরা সাধারণ ছাত্ররা রাজপথে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যানজট নিরসনে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছি।’
এদিকে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেওয়ায় খুশি সাধারণ মানুষও। অটোচালক আব্দুল মালেক জানান, দুইজন আনসার সদস্য খোয়ারপাড় মোড়ে দায়িত্ব পালন করছে। এটা একটা বড় মোড় তবে ট্র্যাফিক পুলিশ না থাকায় সড়কে যানজট লাগতে পারে তাই শিক্ষার্থীরা ভালো ভূমিকা পালন করছে। সবাই নিয়ম অনুযায়ী চলাফেরা করছে।
আরেক সিএনজি চালক বারেক বলেন, ‘শিক্ষার্থীরা ভালো দায়িত্ব পালন করছে। তারা মোড়ে থাকায় আমরা সুন্দরভাবে গাড়ি চালাতে পারতাছি। কোন যানজট নাই।’
এসকে
- ১ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী রাকসু ভিপির
- ২চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৩দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- ৪জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ৫সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৬২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৭সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৮মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত