প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪ ১:৩৮ পিএম

ঠাকুরগাঁওয়ে দুটি বাস ও একটি তেলবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও দশ (১০)জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকার হিমাদ্রি কোল্ডস্টোরেজ এর সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.শাহাদাত হোসেন (৪৫) তেলবাহী গাড়ির চালক। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা। এছাড়াও শ্যামলী নৈশ কোচের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ (৩০)। তিনি সদর উপজেলার রুহিয়া চামেশ্বরী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ শ্যামলী এন্টারপ্রাইজ একটি জ্বালানি তেলবাহী ট্রাক ও একটি মাদ্রাসার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের চালক মো.শাহাদাত হোসেন ও শ্যামলী গাড়ির যাত্রী মোহাম্মদ সানাউল্লাহকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রকিবুল আলম (চয়ন)।

তিনি বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এঘটনায় আরও আহত হয়েছেন অনেকে। তাদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে ও দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ...

সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ ...

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...