
দেশীয় অস্ত্র নিয়ে মোংলায় ১৫৬শতকের একটি চিংড়ি ঘেরের জমি দখল করে নিয়েছে দুষ্কৃতকারীরা। এ সময় ওই জমির মালিক হাসেম ফকিরকে বেধড়ক পিটিয়ে তার বাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় তার কাছে ৪লাখ টাকা চাঁদাও দাবি করা হয়। হাসেম ফকির খুলনার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে হামলাকারীদের ভয়ে তার পরিবার বাড়ী ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন তার জামাই হাসান কবিরাজ।
সোমবার (১২আগষ্ট) বেলা ১১টায় মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, তার শ্বশুর হাসেম ফকির কয়েক দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও মোংলা শহরে শান্তিপূর্ণভাবে ব্যবসা করে আসছিলেন। কিন্তু গত ৫আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর সোমবার সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাই নগর এলাকায় তার শ্বশুরকে মারধরসহ বাড়ীঘর ভাঙচুর চালিয়ে তিন বিঘার ১৫৬শতকের চিংড়ি ঘেরের জমি দখলে নেয় নুর আলম, সেলিম, হালিম, শাহীন, সুমন, মজিবর ও মাসুমসহ ২০/২৫জনের একদল দুস্কৃতিকারীরা। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল ও তারা সবাই মোংলার কানাইনগর এলাকার বাসিন্দা বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
হাসান কবিরাজ আরও বলেন, হামলা-ভাংচুর চালিয়ে যাওয়ার সময় তার শ্বশুরের পরিবারকে বাড়ী ছেড়ে দিতে হুমকি দেয়। বাড়ী না ছাড়লে আগুন ও পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলেও হামলাকারীরা হুমকি দেয়। এ অবস্থায় হাসেম ফকিরের পরিবার বাড়ী ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় মোংলা থানায় ৮জনকে আসামি করে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এসকে
- ১নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ২তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৩জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৪২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৫মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৬ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৭আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৮চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ১০সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে





পাঠকের মতামত