
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মো. লোকমান হোসেন মিয়াসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ১০ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মো. লোকমান হোসেন মিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, রেলপথ মন্ত্রণালয় সচিব মো. হুমায়ুন কবীর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (সচিব) মোহাম্মদ খায়রুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
এএ
- ১ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ২সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৩প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- ৪চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, ৩ শ্রমিকের মৃত্যু
- ৫চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ, বিক্ষুব্ধ চালকরা
- ৬আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির ২ জাহাজে ইরানের হামলা
- ৭ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৮অষ্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিতে তানজিদ তামিমের ইতিহাস
- ৯শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ১০১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ১‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ২শ্রীমঙ্গলে ‘সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসে যাত্রী উঠানামার দাবিতে সংবাদ সম্মেলন
- ৩অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৪চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- ৫চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ৬রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৭চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ৮মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি
- ৯ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ১০ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা





পাঠকের মতামত