জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ ৪:০৯ পিএম , আপডেট: আগস্ট ১৩, ২০২৬ ৪:১২ পিএম

বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠার একযুগপূর্তি উদযাপন করা হয়েছে।

বুধবার (১২ই আগস্ট) সকালে মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বর ঘুরে পুনরায় এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।

এর আগে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে একযুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ছাদিক আহমদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমদ ।

এছাড়া মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

আয়োজকরা জানান, একযুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুপুরে রচনা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

প্রতিষ্ঠার একযুগ পূর্তিতে আয়োজিত এ বর্ণাঢ্য কর্মসূচিকে ঘিরে গণমাধ্যমকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে আনন্দঘন মূহূর্তের সৃষ্টি হয়।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ...

চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লাল-সবুজ পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী লোকাল জিপের  মুখোমুখি সংঘর্ষে চারজন ...