
বাগেরহাটের মোংলা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। মারধরে আহতরা মোংলা উপজেলা স্বাস্থ্য চিকিৎসা নিয়েছেন। মানিকের ভয়ে চরম নিরাপত্তাহীণতায় ভুগছে পরিবারটি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মোংলা পৌরসভার বিএলএস রোডের বাসিন্দা মোসা. শিরিন আক্তার।
তিনি বলেন, মোংলা পৌরসভার বিএলএস রোডস্থ পৈত্রিক ওয়ারেশসূত্রে পাওয়া নিজস্ব সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু গেল ৫ আগস্ট মোংলা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকের নেতৃত্বে আজম, ডালিম, মোহন, শফিকুলসহ ৩০-৩৫জন লাঠিসোটা নিয়ে আমাদের বাড়ি দখলের চেষ্টা করে। বাঁধা দিলে তারা বেপরোয়াভাবে আমাদের মারপিট করে। এতে আমার বৃদ্ধ শাশুড়ি রনজিনা বেগম ও স্বামী সুমন ফকির গুরুতর আহত হয়। আমার স্বামীর মাথা ফেটে যায়।
শুধু মারপিট নয়, মানিক ও তার লোকজন আমাদের অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে মোংলা পোর্ট পৌরসভার সাবেক কাউন্সিলর মো. ইমরান হোসেন আমাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মারধর করেও থেমে নেই, এখন আমাদের নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। আমরা খুবই নিরপাত্তাহীনতায় ভুগছি। ন্যায় বিচার পাওয়ার জন্য প্রধান উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
মোসা. শিরিন আক্তার আরও বলেন, মানিক বিভিন্ন সময় এলাকার মানুষকে হয়রানি করেছেন। অপকর্মের কারণে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল।
শিরিন আক্তারের অভিযোগ অস্বীকার করে মোংলা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য মাহবুবুর রহমান মানিক বলেন, আমি কারও জমি দখলের চেষ্টা করিনি। মারধরও করিনি। রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই অপপ্রচার চালাচ্ছে।
এসকে
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৪মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৯‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত