
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২নং চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের নির্দলীয় স্বতন্ত্র চেয়ারম্যান বদরুজ্জামান মৃধার উপজেলা সদর বাজার-সংলগ্ন বাড়িতে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পরে চরভদ্রাসন বাজার সংলগ্ন চেয়ারম্যানের নীজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা জানান, মঞ্জু মৃধা নামে এক ভুমিদশ্য সন্ত্রাসী চরঝাউকান্দা ইউনিয়নের অসহায় গরীব দুঃখী মানুষের জমিজমা জোরপূর্বক দখলকরে নেওয়ায়
সন্ত্রাসী মঞ্জু মৃধার কবল থেকে নিজেদের জমিজমা ফিরে পেতে চরঝাউকান্দা ইউনিয়নের জনগণ দুইবছর আগে আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন।
আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে চরঝাউকান্দা ইউনিয়নের অসহায় গরীব দুঃখী মানুষের জমিজমা অবৈধ দখলদার সন্ত্রাসী মঞ্জু মৃধার কবল থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দেয়।
এরই প্রেক্ষিতে মঞ্জু মৃধা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন যে, বিএনপি ক্ষমতায় এলে এর কঠিন প্রতিশোধ নেব। তোর চরভদ্রাসন বাজারের ওপর জমিতে ১০ তলা বিল্ডিং করলেও তা আমি ভেঙ্গে ফেলবো।
চেয়ারম্যান বলেন, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনেরপর ওই রাতেই প্রভাবশালী প্রতিপক্ষ মঞ্জু মৃধার ভগ্নিপতি ওয়াহিদ মোল্যার ছেলে অলিদ মোল্যা একটি বন্দুক নিয়ে তাঁর (বদরুজ্জামান) বাড়িতে ঢুকে বৈদ্যুতিক মিটার ও সিসি ক্যামেরা ভেঙে চুরামার করে রেখে যায়।
পরদিন ৬ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উল্লাসের মিছিল চলাকালে মঞ্জু মৃধার ভাগ্নে অলিদ মোল্যা, হৃদয় বিশ্বাস, শেখ সামিউল, মুশফিক মৃধা, আব্দুল্লাহ, অধিক মোল্যাসহ এক দল দুর্বৃত্ত আমার বাড়ীর বসতঘরে ঢুকে লুটপাটের পর ভাঙচুর করে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে বসতঘরের টিভি, ফ্রিজ, এসি, আসবাবসহ সব মালপত্র পুড়ে যায়। এসময় বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত অলিদ মোল্যাসহ আসামিদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা বাদী হয়ে গত বুধবার রাতে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, তারা অভিযোগ পেয়েছেন। শিগগির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- ১আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ২স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৩সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৪চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৫জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৬৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৭এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৮প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৯সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ১০বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত