
বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক এইচ আল আদানি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালনের জন্য কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে প্রচুর দক্ষ ও আধাদক্ষ জনশক্তি রয়েৃছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই জনশক্তি কুয়েতের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ ও কুয়েতের দ্বিপক্ষীয় বাণিজ্যে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে কুয়েত।’
এ সময় রাষ্ট্রপতি ভবিষ্যতে কুয়েত ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন অংশীদারি আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশি জনশক্তি কুয়েতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে কুয়েতের বিদায়ি রাষ্ট্রদূত জানান, তার সরকার বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি নিতে আগ্রহী। এ সময় দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেসসচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ২সূচকের মিশ্রাবস্থায় সপ্তাহ শুরু
- ৩আন্দোলন স্থগিত করে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
- ৪নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৫দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৬বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল
- ৭ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
- ৮প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- ৯ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
- ১০চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৪সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৭জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ১০নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন





পাঠকের মতামত