প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়া আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ...

রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।
রোববার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শাহবাগ মোড়ে এ ঘোষণা দেন আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।
যোগদান ও পদায়নের সময় একমাস এগিয়ে আনা এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারির আশ্বাস পাওয়ার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
আন্দোলনকারীদের প্ল্যাটফর্মের নেতা দেবব্রত সরকার বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট আশ্বাসে আমরা কর্মসূচি স্থগিত করেছি।
বিএইচ

পাঠকের মতামত