
মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কের ক্যানসারের মতো মরণব্যধি ডেকে আনতে পারে এমন ধারণা ছিলে অনেকের মনেই। কিন্তু সেই আশঙ্কার অবসান করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বিশ্বজুড়ে একটি গবেষণা চালিয়েছে। তাতে উঠে আসছে, মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যানসার বা অন্যান্য মাথা ও গলার ক্যানসারের কোনো সুস্পষ্ট সম্পর্ক নেই।
গবেষণাপত্রটি ‘এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল’ নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে।
ডব্লিউএইচও’র এই সমীক্ষায় বিজ্ঞানী মহলে ঐকমত্য সত্ত্বেও মাঝে মধ্যে বেশ কিছু আলোচনায় উঠে এসেছে মোবাইল ফোনের বেতার তরঙ্গের কারণে মস্তিষ্কের ক্যানসারের ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত। ২০১১ সালে আইএআরসি বেতার তরঙ্গকে মানব স্বাস্থ্যেরর জন্য কার্সিনোজেনের তকমা দিয়েছিল, আর এই ঘটনার কারণে মস্তিষ্কের ক্যানসার মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আরও গবেষণা, পর্যালোচনা শুরু হয়।
তবে বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র এই সমীক্ষা এখনও পর্যন্ত সবথেকে বেশি তথ্যপ্রমাণ সমৃদ্ধ। এতে ৫ হাজার স্টাডি উল্লেখিত হয়েছে যার মধ্যে ৬৩টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ১৯৯৪ থেকে ২০২২ সালের মধ্যে। আর এই সমীক্ষায় স্পষ্টই বলা হয়েছে, একজন ব্যক্তি যদি ১০ বছর বা তার বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করেন তাহলেও তার মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কতক্ষণ তারা মোবাইল ব্যবহার করছে, কতক্ষণ ফোনে কথা বলছে তার সঙ্গেও ব্রেন ক্যানসারের কোনো সংযোগ নেই।
সমীক্ষায় বলা হয়েছে, স্বাস্থ্যের সুরক্ষার জন্য দেশীয় ও আন্তর্জাতিক স্তরে মোবাইল ফোনের ক্ষেত্রে কিছু সেফটি লিমিট রয়েছে, এই লিমিটের মধ্যেই খুব লো-লেভেল রেডিও ওয়েভ নিঃসরণ করে মোবাইল ফোন। ফলে এর কারণে মানব স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব পড়েছে এমন উদাহরণ পাওয়া যায়নি।
বিএইচ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত