প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ ১:০৪ পিএম

বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাংবাদিক নেতা নুর আলম শেখ’র সভাপতিত্বে ও সাংবাদিক নেতা আলী আজীম’র সঞ্চালনায় পৌর মার্কেট চত্বরে “মোংলায় কর্মরত সাংবাদিবৃন্দ“র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা এ সময় হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আহত তিন সাংবাদিক হলেন, বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মামুন আহমেদ ও ডি বি সি নিউজ টেলিভিশন এর বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডল।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একদল দুর্বৃত্তরা হঠাৎ তিনজন সাংবাদিকদের লাঠিসোঁটা দিয়ে মারধর এটা পূর্বপরিকল্পনা ছাড়া এভাবে হামলা করা যায় না।

বক্তারা আরো বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে। দেশে সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন। এতে সমাজের নানান অসংগতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। দোষী ব্যক্তিদের শাস্তি না হলে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে। পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

এসময়, বাংলাভিশন টেলিভিশনের জসিম উদ্দিন, আর টিভির সোহাগ মোল্লা, ডিবিসি নিউজের সুব্রত ঢালী সুব্র, দৈনিক দক্ষিণাঞ্চলের শফিকুল ইসলাম শান্ত, দৈনিক বাংলার দূতের এমরান হোসেন বাবুল, খুলনা গেজেটের বি এম ওয়াসিম আরমান, দৈনিক সময়ের কণ্ঠের ওমর ফারুক, দৈনিক

ভোরের ডাকের হাসিব সরদার, দৈনিক আমার সংবাদের হাফিজুর রহমান, দৈনিক গনমুক্তির মনির হোসেন, দৈনিক সকাল বেলার নুর আলম বাচ্চু, দৈনিক বাংলাদেশ সমাচারের শেখ রাসেল, দৈনিক জনবানীর বায়জিদ হোসেন, তরঙ্গ নিউজের সুমন মন্ডল সহ মোংলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কচুয়ার আলীপুর গ্রামে ধারাবাহিক লুটপাটের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হন ওই তিন সাংবাদিক।

এসময় সশস্ত্র দুর্বৃত্তের দল তাদের বেধড়ক মারপিট করে ক্যামেরা, মোবাইল ও মোটরসাইকেল ভাঙচুর করে একটি ঘরে জিম্মি করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে তিন সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...

মৃত ব্যক্তি ইউনিয়ন বিএনপির কমিটিতে, কুড়িগ্রামে সমালোচনার ঝড়

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মৃত এক ব্যক্তির নাম ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। ...

পাথরঘাটায় তরুণী নিখোঁজ

বরগুনা জেলার পাথরঘাটা সদর ইউনিয়নের চর লাঠিমারা গ্রামের তাপস বৈরাগীর মেয়ে-এসএসসি ফল প্রত্যাশী অশ্রুকনা রাণী ...