
নঁতের বিপক্ষে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছিল পিএসজি। এর মাঝেই হঠাত ম্যাচের ৬২ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়াকে তুলে নেওয়া হলো। তবে কি সেটা কৌশলগত কোনো পরিবর্তন? না ঠিক সেটা নয় পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লেওনার্দোকে দেখা গেল ভিআইপি বক্স থেকে বেরিয়ে এসে কথা বলছেন দলের সঙ্গে। এরপরেই ডি মারিয়াকে তুলে নিলেন পিএসজি বস মাউরিসিও পচেত্তিনো।
ম্যাচ শেষে ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানাল পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়িতে ডাকাতদের হামলা পড়েছে। ঘরের সব মালামাল লুট তো করেছেই সেই সঙ্গে ডি মারিয়ার পরিবারকেও জিম্মি করে রেখেছিল ডাকাত দল এমনটাই জানিয়েছে ইএসপিএন।
এছাড়াও ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে ডি মারিয়ার পরিবারকে বেশ অনেক সময়ের জন্যই জিম্মি করে রেখেছিল ডাকাতরা।
অবশ্য কেবল ডি মারিয়ার একারই বাড়িতে এদিন ডাকাতি হয়নি, তার সঙ্গে রক্ষণভাগের খেলোয়াড় মার্কুইনসের বাড়িতেও ডাকাতি হয়েছে বলে জানিয়েছে এই সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম আরও নিশ্চিত করেছে যে পার্ক ডে প্রিন্স থেকে বদলি হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত সময়ের মধ্যে বেরিয়ে গেছেন ডি মারিয়া।
ফ্রান্সের পুলিশ ইতোমধ্যেই এই ডাকাতি নিয়ে অনুসন্ধান শুরু করেছে। ২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন আরও একবার এমন ডাকাতির কবলে পড়েছিলেন ডি মারিয়া।
- ১জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ২২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৩উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৪পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৫জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৬‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৭জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৮গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৯দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ১০অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৪দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৭প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৮শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত