
পিরোজপুরের ভান্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (৭ ডিসেম্বর) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মো. হাসান আলী ওরফে কুদ্দুস শেখের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান ওরফে রবিউল (৪০), শেরপুর জেলার জালাল উদ্দীনের ছেলে চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. শেখ ফরিদ (৩২), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মো. শফিকুল ইসলামের ছেলে যানবাহন চালক মো. শিপন আলী ওরফে সোহেল (৩৫)। এ সময় অলি, শরীফ, কবিরসহ দুই থেকে তিনজন পালিয়ে যান।
গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকি-টকি, চারটি র্যাবের জ্যাকেট, দুটি ব্যাটেল স্টিক, পাঁচটি নেভিব্লু রঙের বিভিন্ন সাইজের চোখ বাঁধার কাপড়, দুটি গাড়ির নম্বর প্লেট, একটি পুলিশের ট্রাউজার, এক জোড়া কালো রঙের বাটা ব্রান্ডের অক্সফোর্ড সু, একটি ভুয়া র্যাবের আইডি কার্ড, একটি হালকা ধূসর রঙের কলেজ ব্যাগ ও সাদা রঙের টয়োটা ব্রান্ডের একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, শনিবার রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার জনৈক ওবায়দুল কবিরাজের বসতবাড়ীর দক্ষিণ পাশে পাঁকা রাস্তার ওপর অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তারা র্যাবের পরিচয় ব্যবহার করে ডাকাতি করে আসছিলেন।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান ওরফে রবিউলের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা বিচারাধীন আছে। চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. শেখ ফরিদের বিরুদ্ধে একটি মামলা এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অলি পঞ্চায়েতের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১টি মামলা বিচারাধীন আছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় আজ রোববার একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ডাকাত বাহিনীর মূলহোতাসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
বিএইচ
- ১ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী রাকসু ভিপির
- ২চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৩দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- ৪জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ৫সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৬২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৭সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৮মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত