প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪ ১:৫৯ পিএম , আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৪ ১:৫৯ পিএম

মানিকগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের  সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য-সচিব জাহাঙ্গীর আলম বিশ্বাস, ছাত্র প্রতিনিধি ওমর ফারুকসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার পূর্বমুহূর্তে দেশের সকল শ্রেণী-পেশার বুদ্ধিজীবীদের হত্যা করেছে যাতে বাংলাদেশ মেধাশূন্য হয়। স্বাধীনতার পরবর্তী দেশ চালাতে ব্যর্থ হয়। কিন্তু তাদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আগামীতে রাজনৈতিক দল ও প্রশাসনসহ সর্বক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে। তবেই বুদ্ধিজীবী দিবসের আলোচনা সফল হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...