
৪৪তম বিসিএসে আগের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে নতুন করে ভাইভার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৫ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জারিকৃত এক বিজ্ঞপ্তিতে সময়সূচি জানায় পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য মোট ৫,৮৬২ প্রার্থীর মধ্যে ১,৮৯০ জনের মৌখিক পরীক্ষা আগামী ৫ জানুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১০৫ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। বাকি প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
এর আগে, গত ১৮ নভেম্বর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল ঘোষণা করে পিএসসি।
পিএসসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে। মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস-২০২১ এর আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএইচ
- ১ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ২এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৫সূচকের পতনে চলছে লেনদেন
- ৬ব্রিটিশ আমেরিকান টোবাকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭সিঙ্গার বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯গ্লোবাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত