নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬ ১০:৩৯ এএম , আপডেট: জুলাই ২৬, ২০২৬ ১০:৪৫ এএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও টেকসই করপোরেট সুশাসন আরও জোরদার হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিআইএম অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘প্রস্তাবিত বিএসইসি করপোরেট গভর্ন্যান্স রুলস, ২০২৬’ শীর্ষক সিপিডি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, নতুন রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে গভর্ন্যান্স পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও তাদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ বলেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা কার্যকরভাবে বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা, তালিকাভুক্ত কোম্পানি ও গভর্ন্যান্স পেশাজীবীদের মধ্যে নিবিড় সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। দেশের করপোরেট খাতকে আরও শক্তিশালী করতে এ সমন্বয়ের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএসবির সাবেক প্রেসিডেন্ট ও মোহাম্মদ সানাউল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস। তিনি প্রস্তাবিত বিধিমালার গুরুত্বপূর্ণ পরিবর্তন, তালিকাভুক্ত কোম্পানির ওপর এর সম্ভাব্য প্রভাব এবং পরিচালনা পর্ষদ, অডিট কমিটি, স্বতন্ত্র পরিচালক ও কোম্পানি সেক্রেটারিদের বর্ধিত দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

আলোচনা পর্বে ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম এফসিএস, ব্র্যাক ব্যাংক পিএলসির কোম্পানি সেক্রেটারি মাহবুবুর রহমান এফসিএস এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) করপোরেট গভর্ন্যান্স কর্মকর্তা লোপা রহমান অংশ নেন। তারা নতুন বিধিমালা বাস্তবায়ন, পরিপালন-সংক্রান্ত চ্যালেঞ্জ, করপোরেট গভর্ন্যান্সের সর্বোত্তম চর্চা এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট হোসাইন সাদাত এফসিএস। সমাপনী বক্তব্যে তিনি পেশাগত দক্ষতা উন্নয়নে চার্টার্ড সেক্রেটারি পেশাজীবীদের ধারাবাহিক শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে আইসিএসবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চার্টার্ড ও কোম্পানি সেক্রেটারি, পরিচালক, করপোরেট নির্বাহী, গভর্ন্যান্স পেশাজীবী, সিএস প্র্যাকটিশনার এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএসবির ফেলো সদস্য ড. মীর শরীফুল বাশার এফসিএস।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন হোসেন সাদাত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ...

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...