
* ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির সব শেয়ারেই মিলবে মার্জিন ঋণ সুবিধা
* ‘বি’ ক্যাটাগরির শেয়ারে ৫ শতাংশ লভ্যাংশের বাধ্যবাধকতা বাতিল
* ‘জেড’, ওটিসি, এসএমই ও স্মল ক্যাপ শেয়ার মার্জিন সুবিধার বাইরে
* ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পিই নয়, পিবি রেশিও বিবেচনা
* বিমা কোম্পানির মার্জিন যোগ্যতায় পিবি রেশিও সর্বোচ্চ ১
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং বিনিয়োগকারী-বান্ধব করতে নতুন নীতিমালা নিয়ে কাজ করছে। কমিশনের ১০২০তম সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, বিদ্যমান মার্জিন বিধিমালায় অতিরিক্ত শর্তের কারণে বিনিয়োগকারীদের জন্য ঋণ গ্রহণ বেশ জটিল হয়ে পড়েছিল। বাজারকে আরও সহজ করতে এবং সিস্টেমেটিক রিস্ক (পদ্ধতিগত ঝুঁকি) কমাতে মার্জিন ঋণে পরিবর্তন আনতে যাচ্ছে বিএসইসি।
ক্যাটাগরি ও মার্জিন সুবিধার সহজীকরণ’এ’ ও ‘বি’ ক্যাটাগরি: নতুন নিয়মে কোনো কোম্পানি ‘এ’ বা ‘বি’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলেই তা সরাসরি মার্জিন ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। পূর্বে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের ক্ষেত্রে মার্জিন পেতে ন্যূনতম ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার যে বাধ্যবাধকতা ছিল, তা শিথিল করা হচ্ছে।
মার্জিন বহির্ভূত ক্যাটাগরি: ‘জেড’ক্যাটাগরি, ওটিসি,এসএমই এবং স্মল ক্যাপিটাল কোম্পানির শেয়ারগুলো স্বভাবতই এই মার্জিন সুবিধার বাইরে থাকবে।
পিই ও পিবি রেশিও গণনায় রূপান্তরব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান: মার্জিন যোগ্যতার জন্য প্রচলিত ‘পিই রেশিও’র পরিবর্তে এখন থেকে ‘পিবি রেশিও’বিবেচনা করা হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই পিবি রেশিও কোনোভাবেই ৩ এর বেশি হতে পারবে না।
বিমা বা ইন্সুরেন্স খাত: বিমা কোম্পানিগুলোর ক্ষেত্রে মার্জিন সুবিধার জন্য পিবি রেশিও সর্বোচ্চ ১ হতে পারবে।
অন্যান্য খাত: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য সাধারণ শেয়ারের ক্ষেত্রে মার্জিন ঋণের জন্য পিই রেশিও পূর্বের মতোই সর্বোচ্চ ৩০ বহাল থাকছে।
গণনার পদ্ধতি: আগে ট্রেইলিং পিই (গত ৪ কোয়ার্টারের যোগফল) হিসাব করা হলেও, নতুন নিয়মে কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক বিবরণীর ইপিএস অনুযায়ী পিই রেশিও নির্ধারিত হবে।
বিনিয়োগকারীদের যোগ্যতার শর্ত শিথিলকরণসবার জন্য উন্মুক্ত: পূর্বে ছাত্র, গৃহিণী বা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা বা অলিখিত নিয়ম ছিল, তা সম্পূর্ণ বাতিল করা হচ্ছে। এখন যোগ্যতা সাপেক্ষে যেকোনো বিনিয়োগকারীই মার্জিন ঋণ নিতে পারবেন।
বিনিয়োগের বাধ্যবাধকতা হ্রাস: বছরে গড়ে ৫ লক্ষ টাকা বিনিয়োগ থাকার শর্ত এবং ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটাল ন্যূনতম ৫০ কোটি টাকা থাকার যে বাধ্যবাধকতা ছিল, তা নতুন নীতিমালায় তুলে দেওয়া হচ্ছে।
মার্কেট পিই ও মার্জিন রেশিওর সমন্বয়আগে সামগ্রিক বাজার পিই ২০ অতিক্রম করলে মার্জিন রেশিও স্বয়ংক্রিয়ভাবে কমে ১:০.৫ হয়ে যেত। নতুন নিয়মে এই জটিল বাফারটি তুলে দেওয়া হচ্ছে; ফলে মার্জিন রেশিও সবসময় স্বাভাবিক ও স্থিতিশীল (১:১) রাখার পরিকল্পনা করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বাণিজ্য প্রতিদিনকে বলেন, মার্জিন ঋণ নীতিমালার সংশোধিত প্রস্তাবে বিদ্যমান প্রায়োগিক জটিলতা দূর করে বিধানগুলো আরও সহজ ও বাস্তবসম্মত করা হয়েছে। এর ফলে মার্জিন ঋণ ব্যবস্থাপনা বিনিয়োগকারীবান্ধব হবে এবং বাজারে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে।
তিনি বলেন,সংশোধিত খসড়াটি খুব শীঘ্রই জনমত যাচাইয়ের জন্য বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অংশীজনদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমার্জন শেষে এটি চূড়ান্তভাবে কার্যকর করা হবে।
এএ
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত