
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে।
এ পুনর্গঠনের ফলে চারটি নতুন কোম্পানি সূচকে স্থান পেয়েছে, একই সঙ্গে আগের চারটি কোম্পানি বাদ পড়েছে। সংশোধিত সিএসই-৩০ ইনডেক্স আগামী ৩০ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএসই এ তথ্য জানিয়েছে।
সিএসইর ঘোষণায় বলা হয়েছে, নতুন করে সিএসই-৩০ ইনডেক্সে অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলো হলো— গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
অন্যদিকে সূচক থেকে বাদ দেওয়া হয়েছে ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসিকে।
নতুন করে চূড়ান্ত হওয়া সিএসই-৩০ ইনডেক্সে অন্তর্ভুক্ত ৩০টি কোম্পানি হলো— বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, আইটি কনসালট্যান্টস পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, যমুনা অয়েল পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পদ্মা অয়েল পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, সোনালি পেপার অ্যান্ড বোর্ডস মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিএসই-৩০ ইনডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন দেশের মোট নিবন্ধিত কোম্পানির বাজার মূলধনের প্রায় ৪৪ দশমিক ৬৯ শতাংশের প্রতিনিধিত্ব করে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের ফ্রি-ফ্লোট বাজার মূলধন মোট নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৪৩ দশমিক ১৩ শতাংশ।
এসকেএস
- ১প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ২উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ৩প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ৪সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ৫ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৬স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮এবি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ১০ওয়ান ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত