
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, এই বাংলাদেশে স্বৈরাচারের ভূমিকায় আবারো কেউ আসীন হলে ছাত্র জনতা তাদেরও প্রতিহত করবে। দীর্ঘদিন জনগণকে রাজাকারের ভুয়া গল্প শুনিয়ে আজ আওয়ামী লীগ দেশ থেকে নিজেরাই পালাতে বাধ্য হয়েছে। এই নতুন বাংলাদেশে অধিকারের কথা বললে আর কোনো অপবাদ, ট্যাগ লাগিয়ে কথা বলার সুযোগ কারো নেই। মানুষের ন্যায়সঙ্গত অধিকারের কথা বললেই কেন জামায়াত-শিবিরের কথা টেনে আনা হয়! অধিকারের প্রশ্ন তুললে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখার কথা বললে, আপনি কেন বিরোধী তকমা দিয়ে থামিয়ে দিবেন? সেই মিথ্যাচারের দিন বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে।
আজ রোববার (১২ জানুয়ারি ২০২৫) মানবাধিকার উন্নয়ন কেন্দ্র আয়োজিত সংলাপে ঢাকার রায়ের বাজার হাইস্কুল মাঠে রক্তিম জুলাই ২৪- এ ঐতিহাসিক বিজয়ের পর তরুণদের কল্পনায় একটি নতুন বাংলাদেশ র্শীষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংলাপে অতিথি হিসেবে আরও উপস্থিত বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমার বাংলাদেশ পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক, গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। অনুষ্ঠানটি মানবাধিকার উন্নয়ন কেন্দ্র মহাসচিব মাহবুল হকের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক প্রতিনিধিগণ সংলাপে অংশগ্রহণ করেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ছাত্র যুবকেরা যে স্লোগান দিয়েছে ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’। সুতরাং অনতিবিলম্বে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা দেখছি জুলাই বিপ্লবের খুনিদের নিজ দেশে রেখে আশ্রয় দিচ্ছে ভারত। সেখানকার কংগ্রেসের একজন নেতা দম্ভ করে বলেছে, ‘শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে তার জন্য সে যতদিন বাঁচবে তাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া উচিৎ’। এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বলি, ভারত একটি রাষ্ট্র নয় বরং সন্ত্রাসীদের আশ্রয় মদদদাতা ষড়যন্ত্রকারী গোষ্ঠীতে পরিণত হয়েছে। কারণ বাংলাদেশের চিহ্নিত একজন সন্ত্রাসী মাফিয়াদের যারা আশ্রয় দেয় তারাও সন্ত্রাসী। সুতরাং ভারতের জনগণকে বলবো, আপনারা সচেতন হোন, দেশের সম্মান রক্ষার স্বার্থে আন্দোলন করুন, কোনো সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দিবেন না। জুলাই বিপ্লবে আমাদের ছাত্র জনতার প্রত্যেকটা স্লোগান ছিলো দেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে দৃঢ় করার অঙ্গিকার। মানবাধিকার উন্নয়ন সংগঠনকে আমরা এই সুন্দর সংলাপ আয়োজনের জন্য ধন্যবাদ জানায়।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করতে হলে নতুন প্রজন্মের তরুণ যুবকদের মেধাবী, সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। আমি মনে করি ২০২৪ এর জুলাই বিপ্লবের উপরে আগামীতে গবেষণা হবে। আমাদের এই ছাত্র জনতার এসব স্লোগানকে ধারণ করে ইতোমধ্যেই সিরিয়ায় বিপ্লব হয়েছে। পৃথিবীর নানা দেশে বাংলাদেশের ছাত্র জনতার জুলাই বিপ্লবকে সামনে রেখে সমস্ত জুলুম কায়েম হওয়া রাজ্যগুলোতে মুক্তির আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে। আবারো স্মরণ করিয়ে দিতে চায়, জুলাই বিপ্লব পরবর্তী আমাদেরকে আবার যদি কেউ ৭১ বিতর্ক এবং ২০২৪ এর মন্তব্য নিয়ে ষড়যন্ত্র করেন তাহলে দেশবাসী আপনাদেরকেই প্রত্যাখ্যান করবে। আধিপত্যবাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। জামায়াতে ইসলামী সত্যিকার দেশপ্রেমিক সংগঠন হিসেবে সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত