
মাত্র ১৭ হাজার ৬০০ টাকায় কেনা যাবে নতুন গাড়ি। কিস্তিতে ক্রেতাদের জন্য এ সুযোগ দিচ্ছে মারুতি সুজুকি সুইফট। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির এ গাড়ি কিনতে লাগবে না কোনো ধরনের ডাউন পেমেন্ট। দেশটির মাইলস অটোমোটিভ টেকনোলজি সংস্থার সঙ্গে চুক্তির পরেই এমন ঘোষণা করেছে মারুতি সুজুকি ইন্ডিয়া।
শুক্রবার (২৮ আগস্ট) পুনে ও হায়দরাবাদে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ‘মারুতি সুজুকি সাবসক্রাইব’ প্রকল্পের। গত জুলাইয়ে জাপানের ওরিক্স অটো ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিমিটেড সংস্থার সঙ্গে জোট বেধে গুরুগ্রাম ও বেঙ্গালোরুতে গ্রাহক নথিভুক্তিকরণ প্রকল্প প্রথম চালু করে মারুতি।
মাইলসের সঙ্গে মারুতির পার্টনারশিপ হওয়ায় এবার মাসিক ১৭ হাজার ৬০০ (করসহ) সাবসক্রিপশন চার্জের বিনিময়ে নতুন সুইফট এলএক্সআই কিনতে পারবেন পুনের গ্রাহকরা। হায়দরাবাদের গ্রাহকদের এক্ষেত্রে মাসিক ১৮ হাজার ৩৫০ টাকা মাসিক চার্জ দিতে হবে। এই প্রকল্পে গাড়ি কিনতে গেলে কোনো ডাউন পেমেন্ট দিতে হবে না, জানিয়েছে মারুতি সুজুকি ইন্ডিয়া।
নতুন সাবসক্রিপশন পরিষেবায় বিবিধ পরিষেবা পাবেন গ্রাহকরা, যার মধ্যে রয়েছে জিরো ডাউন পেমেন্ট, সম্পূর্ণ গাড়ির মেইনটেইন্যান্স, ইনস্যুরেন্স, ২৪X৭ রোডসাইড সাপোর্ট এবং ঝুঁকিহীন রিসেলের মতো একাধিক সুবিধা।
সাবসক্রিপশনের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পরে গ্রাহক বাইব্যাকের সুবিধাও নিতে পারেন বলে জানিয়েছে মারুতি।
কোম্পানিটির সাবসক্রাইব প্রকল্পে গ্রাহকরা বেছে নিতে পারেন নতুন সুইফট, ডিজায়ার, ভিটারা ব্রেজা ও এরতিগা-র মধ্যে যেকোনো মারুতি সুজুকি এরিনার গাড়ি। আবার নেক্সা এরিনা থেকে বেছে নেয়া যেতে পারে নতুন ব্যালেনো, সিয়াজ অথবা এক্সএল৬-এর মধ্যে যে কোনো গাড়ি।
মারুতি সুজুকি ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, ‘আমরা নিশ্চিত যে, নতুন এই প্রকল্প বহু নতুন গ্রাহককে আমাদের ব্র্যান্ডের সঙ্গে পরিচিত করবে। সহজ কিস্তির এই প্রকল্পটি বিশেষ পছন্দ হবে নবীন প্রজন্মের, যারা নিত্যনতুন গাড়ির মডেল পরিবর্তনে আগ্রহী।’
- ১বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ২আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ৩ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৫পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭রবি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত