
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের পিঠা উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে যখন জনগণের মূল্য থাকেনা, তখন সরকার স্বৈরাচার হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে তাদের প্রেতাত্মারা এখনও দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।
তিনি বলেন, এ দেশের মালিক হচ্ছে জনগণ। তাই জনগণের অধিকার হরণ করবে, মানুষের ওপর জুলুম করবে আগামীতে এ ধরনের শাসন ব্যবস্থা আমরা চাইনা।
বিএনপির প্রচার সম্পাদক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।
এ সময় অন্যান্যের মধ্যে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বিএইচ
- ১শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা
- ২এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ৩ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৬জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৭লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৮আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৯আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ১০পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই





পাঠকের মতামত