জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬ ১:১৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সূত্রে মালিকানাধীন জমি দখলের উদ্দেশ্যে জোরপূর্বক সিমেন্টের খুটি পুঁতে দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে বাধা দেয়ায় অতিশয় বৃদ্ধ ও তার দুই ছেলেকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ ও তাদের সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

ভুক্তভোগী আব্দুল মজিদ শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত ফয়জ আলীর ছেলে আব্দুল মজিদ (৮০)। তার দুই ছেলে মিজানুর রহমান (৩৮) ও ইসমাইল হোসেন (৪৫), ছেলের বউ কাকলি (২৮), হাসিনা (৩৫) ও নাতি সাদ্দাম (১৮)। তাদেরকে লাঠি, লোহার রড, সাবল ও রাম দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত দুই ভাই মিজানুর রহমান ও ইসমাইল হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

অভিযুক্ত একই গ্রামের আব্দুল হামিদ আলী ওরফে হামেদ আলীর ছেলে আতিক ইসলাম (৩৫), মাইমন ইসলাম (২৮), সোহাগ (৩৪), মৃত শমসের আলীর ছেলে আব্দুল হামিদ আলী ওরফে হামেদ আলী (৬০)। ৩১ জুলাই (শুক্রবার) সকাল ১১ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অতিশয় বৃদ্ধ আব্দুল মজিদ বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন যাবত ওই বৃদ্ধ ও তার পরিবারের লোকদের সাথে তুচ্ছ বিষয়ে শত্রুতা করে আসছে। ঘটনার দিন ৩১ জুলাই (শুক্রবার) সকাল ১১ টার দিকে অভিযুক্তরা দেশীয় অন্ত্রসস্ত্র (লাঠি, লোহার রড, সাবল, রাম দা, চাইনিজ কুড়াল, হকিস্টিক) নিয়ে বৃদ্ধের নিজ মালিকানা জমিতে সিমেন্টের খুটি পুঁতে দখল করার চেষ্টা করে। খবর পেয়ে বৃদ্ধ ও তার দুই ছেলে মিজানুর রহমান এবং ইসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাধা দেয়। এসময় তর্কবিতর্কের এক পর্যায়ে ওইসব দেশীয় অন্ত্রসস্ত্র দিয়ে তাদেরকে মারধর করে আহত করে। তাদের ডাকচিৎকারে ছেলের বউ কাকলি এগিয়ে আসলে তাকেও মারধর করে পড়নের কাপড় টানা হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। অপর ছেলের বউ হাসিনা ও নাতি সাদ্দামকে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী মারপিট করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় লোকজনদের সহযোগিতায় প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ছেলে মিজান ও ইসমাইলকে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তাদেরকে ওই হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়।

অভিযুক্ত আতিক ইসলাম ও মাইমন ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক বলেন বৃদ্ধ আব্দুল মজিদের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাদের লোকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে থানায় আসলে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপি কমিশনারের শ্রদ্ধাঞ্জলি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ...

শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ

​”জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাঁদের এই অনন্য আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আমাদের ...

কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। বুধবার (৫ ...

জুলাইয়ের বীরদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ ও অংশগ্রহণকারী বীর সংগ্রামীদের ...

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে শিবিরের ‘বিজয়ের দৌড়’

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘বিজয়ের দৌড়’ ...