জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬ ৩:২১ পিএম

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইসহাক (২৮) ও তাঁর স্ত্রী সনিয়া আক্তার (২৪)।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত পৌনে আটটার দিকে খুলশী থানার ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের রেলওয়ে হাসপাতাল সংলগ্ন পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহ পরানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই দম্পতিকে হাতেনাতে আটক করেন। পরে তাঁদের ঘরে তল্লাশি চালিয়ে ২০টি প্যাকেটে সংরক্ষিত মোট ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক দাবি, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে আসা ইয়াবা নগরের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এই সিন্ডিকেটের নেপথ্যে ‘নাজমা’ নামের এক নারী মূল সমন্বয়কারী বা ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে ভূমিকা রাখছেন বলে জানা গেছে। এছাড়া, ডবলমুরিং ও খুলশী এলাকার আরেক গ্রেপ্তারকৃত মাদক কারবারি আলমগীরের চক্রের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই মাদক চক্রের মূল হোতাসহ বাকি সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ

খুলনার কয়রা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর ২০২৫–২০২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের আওতায় অসহায় ...

সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি

চট্টগ্রামের বহুল আলোচিত ও অপরাধপ্রবণ এলাকা জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের ...

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। আজ বুধবার সকাল ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপি কমিশনারের শ্রদ্ধাঞ্জলি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ...

শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ

​”জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাঁদের এই অনন্য আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আমাদের ...