জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬ ৩:২৫ পিএম

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বরের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসন সহ জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা এতে পুষ্পমাল্য অর্পণ করে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেট মসজিদের পেশ ইমাম কবীর আহমেদ।

পরবর্তীতে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশে’ এই প্রতিপাদ্য জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ডিসি সাহিত্য মঞ্চে’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার নুসরাত জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফর নাহার।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় সকলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মিনহাজ উল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, চুয়াডাঙ্গার দুই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে ...

কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ

খুলনার কয়রা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর ২০২৫–২০২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের আওতায় অসহায় ...

সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি

চট্টগ্রামের বহুল আলোচিত ও অপরাধপ্রবণ এলাকা জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপি কমিশনারের শ্রদ্ধাঞ্জলি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ...