
মোসাদ্দেক হোসেন সাইফুল,ফ্রান্স থেকে : বর্তমান সময়ের আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের নতুন বই‘ফুলকুমারী’আনুষ্ঠানিক উদ্বোধনে তার বইয়ের একটি অংশ পড়ে কান্নায় ভেঙে পড়েন।
‘ফুলকুমারী’বই থেকে বাংলাদেশের বহুল আলোচিত টেকনাফের একরাম হত্যাকাণ্ডের বিভৎস বর্ণনা দিতে গিয়ে এ ঘটনা ঘটে এবং অনুষ্টানে আগত দর্শকদের অনেকেই এ সময়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
ফুলকুমারীতে কোভিড মহামারির কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সাথে কথোপকথনের মাধ্যমে উপন্যাসটির পট তৈরী করেছেন তিনি।
বইটি (Fulkumari The Tale of a Refugee and a Rat in Pandemic Paris) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে এবং বইটি ইতোমধ্যে অ্যামাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে।
আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনা সংস্থা পিক্ট বুকস ও সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স।
সাংবাদিক মাহবুব হোসাইন এবং মানুচেহের শাফির যৌথ পরিচালনায় প্যারিসের লো পারশঁ হোটেলের বলরুমে প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এক্টিভিস্ট মুহাম্মদ আলী চৌধুরী।
পাঠকদের মধ্যে ফুলকুমারী বইয়ের উপর আলোচনা করেন এক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী এবং পীনাকী ভট্টাচার্যের সহধর্মিণী ডাঃ আনজুমান আরা বেগম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিক্ট বুকস এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এভ্রিম সালিম সাইয়ের ,পিক্ট-এর এডিটর এট লার্জ ডেভিড সালিম সাইয়ের,সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, কমিউনিটি ব্যক্তিত্ব টি এম রেজা, গ্লোবাল সিকিউরিটি কনসালটেন্ট আনিসুর রহমান, ব্যবসায়ী শহিদুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান, নারী নেত্রী শামীমা আক্তার রুবী, সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, ব্যাংকার ইফতেশাম চৌধুরী, কবি বদিউজ্জামান জামান, লেখক খান আনোয়ার হোসেন, বিসিএফ প্রতিনিধি মোসাদ্দেক সাইফুল, সাংবাদিক ওমর ফারুক ।
এছাড়া অনুষ্টানে সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীদের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এবং ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এফবিজেএ)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- ১খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৬জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৭২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৮মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৯ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ১০আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত