
বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রাম ভর্তি ট্রলারে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিখোঁজ হয়েছেন। অগ্নিদগ্ধসহ আহত হয়েছেন চারজন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খাঁন। ট্রলারের ইঞ্জিনরুম থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস।
আহতদের মধ্যে রুবেল, শম্পা ও মান্নানের নাম জানা গেছে। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, জ্বালানি তেলভর্তি একাধিক ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল। সেই তেলের ড্রামের ওপর পোলট্রি মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এক ব্যক্তি শরীরে আগুন নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এসময় আরও বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন। এ ঘটনার পর পুরো এলাকায় জ্বালানি তেলের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খাঁন বলেন, ট্রলারে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ধারণা করছি, ট্রলারের ইঞ্জিন রুমে প্রথম বিস্ফোরণ ঘটে। তারপর ইঞ্জিন রুমে রাখা জ্বালানি তেলে আগুন ধরে যায়। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন, এছাড়া আহত হয়েছেন ৪ জন। ঘটনার পর ট্রলারের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এনজে
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৩গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৪পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ৫ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৮দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৯দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ১০মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত