
র্যাবের অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লার ২৮ মামলার আসামি ‘কাদির সিপাই গ্রুপ’ এর প্রধান কাদির সিপাইকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর থানাধীন দুধ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব-১১ (সিপিসি-১) এর একটি দল।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে র্যাব। গ্রেফতার কাদির ফতুল্লার সিপাইপাড়া উত্তর গোপালনগর এলাকার দুলাল সিপাইয়ের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে ‘কাদির সিপাই গ্রুপ’ এর প্রধান কাদির সিপাই (৪৬) নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়নের আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। সামেদ আলীর ছত্রছায়ায় কাদের সিপাই তার দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র- টেটা, বল্লম, রামদা নিয়ে চাঁদাবাজি দখলবাজি ও প্রতিপক্ষের উপর হামলা সহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ফতুল্লা বক্তাবলী এলাকায় কাদের সিপাই গ্রুপ এক মূর্তিমান আতঙ্কের নাম। রাজনৈতিক পট পরিবর্তনের পর কাদের সিপাই গা ঢাকা দেয়। বিভিন্ন সময় কাদির সিপাই গ্রুপ প্রতিপক্ষের উপর হামলা করে সংবাদের শিরোনাম হয়। নারায়ণগঞ্জের ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাদিখাঁন থানায় তার নামে খুন, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যা চেষ্টা ও মারামারি সহ ২৮ টি মামলা, ২ টি জিডি ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এনজে
- ১এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ২সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৩বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৮ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত