জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬ ১:৪৯ পিএম , আপডেট: জুলাই ১৪, ২০২৬ ১:৫৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলার তিন আসামি জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার বাদি আমির হোসেনের মেয়ে সালমা (৩৬) শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

ভুক্তভোগী আমির হোসেন (৬৫) শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার মৃত ফাইজ উদ্দিনের ছেলে। অভিযুক্তরা একই এলাকার কাজল মিয়ার স্ত্রী মোরশিদা (৪০), মৃত মাইনুদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৬২) এবং রিয়াজ উদ্দিনের স্ত্রী আয়না বিবি (৫০)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আহত খাইরুনাজাত (৫৫) বলেন, একই গ্রামের কাজল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ২৫ জুন বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা আমার বসত বাড়ীর দক্ষিণ পাশে জমিতে সিমানা আইলসহ মাটি কেটে ক্ষতি সাধন করে। তিনি (খাইরুনাজাত) বাধা দিলে অভিযুক্তরা কোদাল, লোহার রড় ও লাঠি দিয়ে তার দুই পা এবং হাতে আঘাত করে ভেঙ্গে ফেলে। এ ঘটনায় আমার স্বামী আমির হোসেন শ্রীপুর থানায় চার জনের নামে মামলা দায়ের করলে পুলিশ প্রধান আসামী কাজল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে আদালত প্রধান আসামী কাজল মিয়ার জামিন নামঞ্জুর করে বাকি তিন আসামীর জামিন মঞ্জুর করে। রিয়াজ উদ্দিন, মোরশিদা এবং আয়না বিবি জামিনে এসে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে আমির হোসেন, তার মেয়ে সালমাসহ পরিবারের অন্যান্যদেরকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, জামিনপ্রাপ্ত আসামিদের প্রকাশ্যে হুমকিতে তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কা করছেন। প্রশাসনের কাছে অনুরোধ, আমরা যেন নিরাপদে থাকতে পারি।

নিরাপত্তাহীনতায় ভোগার কথা উল্লেখ করে ভুক্তভোগী খাইরুনাজাত বলেন, ন্যায়বিচারের জন্য মামলা করেছিলাম, এখন আমাকে, আমার স্বামী ও পরিবারের সদস্যদেরকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এখন খুব অসহায়। নিরুপায় হয়ে প্রাণ বাঁচার ভয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রমাসনের কাছে বিচার দাবি করছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, জমি নিয়ে বিরোধে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ প্রধান আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। বাকি আসামীরা আদালতে উপস্থিত হয়ে জামিন নিয়ে বাদী ও তার পরিবারের সদস্যদেরকে হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) রুজু হয়েছে এবং ঘটনানি তদন্তাধীন রয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...