
কার্ড পেমেন্টের জন্য দেশে প্রথম গ্লোবাল অল-নেটওয়ার্ক কিউআর চালু করেছে বেসরকারি সিটি ব্যাংক। এখন থেকে একটি কিউআর কোডে চারটি পেমেন্ট স্কিমসহ আন্তঃব্যবহারযোগ্য কিউআরভিত্তিক পেমেন্ট করা যাবে। আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন-পে, মাস্টারকার্ড এবং ভিসা- একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে এই চারটি নেটওয়ার্ক সেবার কার্ডধারীরা অর্থ প্রদান করতে পারবেন।
বুধবার (২ সেপ্টেম্বর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের ক্রেডিট কার্ড ব্যবহারকারীর ৩৫ শতাংশ সিটি ব্যাংকের গ্রাহক। এই সেবাটি চালু করার মাধ্যমে সিটি ব্যাংক বাংলাদেশের কোনো ব্যাংক হিসেবে প্রথম তিন নির্দিষ্ট সুবিধাসংবলিত আন্তঃব্যবহারযোগ্য কিউআর চালু করল।
প্রথমত, গ্রাহকদের বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্কে আর পৃথক কিউআর কোড স্ক্যান করতে হবে না। দ্বিতীয়ত, ব্যবসায়ীদের কেবল দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে একটি করে কিউআর কোড প্রদর্শন করতে হবে, যাতে করে দোকানের সামনে অনেক কিউআর স্টিকারে ভিড় এড়ানো যাবে। তৃতীয়ত, সিটি ব্যাংকের কিউআর কোডটি বৈদেশিক আন্তঃযোগাযোগযোগ্য সমাধান হিসেবে অন্যান্য দেশ থেকে বাংলাদেশে আসা গ্রাহকরা স্ক্যান করতে পারবেন।
কিউআর কোডভিত্তিক এই পেমেন্ট সলিউশনটি ব্যবহার করতে গ্রাহকদের সিটি ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘সিটিটাচ’ ডাউনলোড করতে হবে এবং সেখানে প্রদর্শিত কিউআর কোডটি স্ক্যান করে অর্থ প্রদান করার জন্য তাদের যেকোনো ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ড ডিফল্ট পেমেন্ট হিসেবে সেট করতে হবে। এই মহামারি চলাকালীন সময়ে নগদ অর্থ প্রদানের একাধিক স্কিমের সঙ্গে এই সেবাটি স্মার্ট ফোন ব্যবহারকারীদের কাছে দ্রুত গ্রহণযোগ্য হয়ে উঠবে।
সেবাটি চালু উপলক্ষে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘এটি আমাদের সবার জন্য এক স্মরণীয় মুহূর্ত। আমাদের এই কিউআর পেমেন্ট সলিউশন আন্তঃব্যবহার যোগ্যতার একটি উদাহরণ যা বাংলাদেশ ব্যাংকের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির সঙ্গেও জড়িত। এটি দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়ে বিস্তৃত ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার দিকে এগিয়ে যাওয়ার এক ধাপ।’
‘বাংলা কিউআর’ উদ্বোধনের বিষয়ে আমেরিকান এক্সপ্রেসের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেস বিষয়ক দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট দিব্যা জৈন বলেন, ‘আমরা বাংলাদেশে সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেস’ আন্তঃব্যবহারযোগ্য কিউআর পেমেন্টস সলিউশন চালু করতে পেরে আনন্দিত। ই-পেমেন্ট প্রদানের ক্ষেত্রে বাংলাদেশে কাজ করার অনেক সম্ভাবনা রয়েছে এবং আমেরিকান এক্সপ্রেস এই বৃদ্ধিকে তরান্বিত করতে বাজারে নতুন, উদ্ভাবনী অর্থ আদান-প্রদানের মাধ্যম চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
- ১যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ২দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৩জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৪লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৫আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৬আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৭পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ৮মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৯সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ১০জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত





পাঠকের মতামত