
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় সোহেল হোসেন (৩৫) নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল হোসেন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মী।
জানা গেছে, গত ৮ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবসে মহেশপুর উপজেলা জামায়াতের নারী সদস্যরা সভার আয়োজন করেন। বাঁশবাড়ীয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে ওই সভার আয়োজন করা হয়। সভা চলার সময় স্থানীয় হায়াত আলীর ছেলে ঝুমুর (৫০), ওমর আলীর ছেলে আল-আমিন (৪০), সোহেল (৩৫), আব্দুল লতিফের ছেলে সাহেব আলী (৫০) ও ফকির মিয়ার ছেলে আশরাফুলের (৩৫) নেতৃত্বে কয়েকজন হামলা চালায়। এ সময় হামলাকারীরা জামায়াতের এক নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
ওই ঘটনায় পরদিন রোববার হাসিনা খাতুন নামে জামায়াতের এক নারী কর্মী বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেন। মামলায় আল আমিন, ঝুমুর, সোহেল ও সাহেব আলীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। হাসিনা খাতুন বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড নারী জামায়াতের সদস্য ও রুকন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল নামে একজনকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। গ্রেফতার সোহেল বিএনপির সাধারণ কর্মী। অন্য আসামিরাও বিএনপিকর্মীর। তবে কারো কোনো রাজনৈতিক পদ-পদবি নেই বলে জেনেছি।
বিএইচ
- ১১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ২খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৩বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৪অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৭জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৮২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৯মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১০ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত