
স্মার্টফোন কিনে ঈদ উপহার হিসেবে ৫ লাখ টাকা পেলেন এক ক্রেতা। ঈদুল আজহাকে ঘিরে শুরু হওয়া ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের আওতায় প্রথম দফায় ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। ৫ লাখ টাকা ছাড়াও উপহার হিসেবে তাদের দেওয়া হয় মাল্টি ডোর রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেট তারকা তামিম ইকবাল খান।
গত ৭ মে থেকে শুরু হয় দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমির ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন। ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় মেগা পুরস্কার হিসেবে থাকছে নগদ ৫ লাখ টাকা, মাল্টি ডোর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার সহ মোট ১০ কোটি টাকা সমমূল্যের উপহার। তারই ধারাবাহিকতায় প্রথম দফায় ৫ জন বিজয়ী জিতে নিলেন এ মেগা পুরস্কার।
ক্যাম্পেইনটিতে প্রথম পুরস্কার পেয়েছে মো. আলামিন খান। তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকা। মোসা. আসমা আক্তার ও মো. আকাশ কাজী এই দুজন পেয়েছেন মাল্টি ডোর রেফ্রিজারেটর। আকাশ হাওলাদার ও রানা তান্তি পেয়েছেন এয়ার কন্ডিশনার।
সম্প্রতি শাওমির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তামিম ইকবাল বলেন, ‘ঈদকে সামনে রেখে এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। দেশে চলমান অস্থিরতার মধ্যে এ ধরনের ক্যাম্পেইন সাধারণ মানুষের ভেতর আনন্দের বার্তা নিয়ে এসে ঈদের খুশি বাড়িয়ে দেয় বহুগুণ’।
অনুষ্ঠানে উপস্থিত শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ঈদ উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে ঈদ উইথ শাওমি ক্যাম্পেইন চালু করি আমরা। শাওমি ফ্যানরা অভূতপূর্ব সাড়া দিয়েছেন। নতুন উদ্ভাবন নিয়ে সব সময় দেশের মানুষের কাছে সেবা পৌঁছে দিতে চায় শাওমি। এ ধরণের ক্যাম্পেইনের মাধ্যমে শাওমি আর তার ফ্যানদের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমার বিশ্বাস”।
এনজে
- ১নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ২তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৩জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৪২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৫মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৬ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৭আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৮চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৯চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ১০তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত