
প্রায় দেড় বছর ধরে ঝুলে থাকা ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী ১৯ জুন প্রকাশ করা হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে এ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী।
এরপর একই বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে প্রার্থীরা তখন পরীক্ষা পেছানোর দাবি জানান।
প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষা পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে নেওয়া হয়। ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হয় ৩১ জানুয়ারি। এরপর প্রায় ১৬ মাস পেরোলেই ফল প্রকাশ করা হয়নি।
ফলে সবচেয়ে কম সময়ে প্রিলির ফল প্রকাশ করে দ্রুত বিসিএস শেষ করতে শুরুতেই যে আভাস দিয়েছিল পিএসসি, তা ক্রমে হতাশায় পরিণত হয়েছে।
বিএইচ
- ১শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৪জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৫বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৬টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৭বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৮ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৯স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১০আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত