জুলাই-আগস্ট গণহত্যা
শেখ হাসিনার বিরুদ্ধে ৩য় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে

মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে।
বুধবার (৬ আগস্ট) আদালতে সাক্ষ্য দেবেন ২ জন। সকালে ট্রাইব্যুনালে আনা হয় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
এখন পর্যন্ত তিন জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ সময়, জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন তারা। সেইসাথে তুলে ধরেন বিভীষিকাময় সেই দিনগুলোর কথা।
এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অপরদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে আটক। এদিন ট্রাইব্যুনালে আরও হাজির করা হয় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার ৬ আসামিকে। আজ এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এম জি
- ১পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৩লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- ৪প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর
- ৫সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, ৫০ কারারক্ষীকে তলব
- ৬ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৯আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ১০চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে





পাঠকের মতামত