
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা। আজ বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার (১৬ আগস্ট) পর্যন্ত চলবে এই মেলা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয় ও হাব একসঙ্গে কাজ করছে। ফলে গত মৌসুমে কোনো হাজি অভিযোগ করেননি। ২০২৬ সালের হজকে সফল করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ছাড়াও মিনায় পানি সংকট, নিম্নমানের বিছানা ও খাবারের মান উন্নয়নে সৌদি কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর আশ্বাস দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্য উপস্থিত ছিলেন।
হাব মহাসচিব ফরিদ আহমেদ জানান, মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন হজ প্যাকেজ যাচাই করে মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি এজেন্সির সঙ্গে চুক্তি করতে পারবেন। প্যাকেজে মিলবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।
তিনি বলেন, ২০২৬ সালের হজ রোডম্যাপের বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস ও মুয়াল্লিমের মাধ্যমে বাসা ভাড়ার নিয়ম হাজিদের ব্যয় বাড়াতে পারে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।
হাব জানায়, বেশির ভাগ হজযাত্রী গ্রামীণ এলাকার হলেও এজেন্সিগুলোর কার্যক্রম ঢাকাকেন্দ্রিক। এ মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি ও হাজিদের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ মেলায় মোট ১৫৪ টি স্টল রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ব্যাংকসমূহ এই মেলায় হজ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও তথ্যসেবা প্রদর্শন করছে। এছাড়া, হজের প্রাথমিক নিবন্ধনের সুযোগও রয়েছে মেলার স্টলসমূহে। ১৬ আগস্ট বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শেষ হবে।
বিএইচ
- ১রসিদ ছাড়া টাকা আদায়ের প্রতিবাদ করায় রাবি শিক্ষার্থীকে মারধর
- ২ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই
- ৩ফাস ফাইন্যান্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৪কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৫ভরিতে ১০৩৩ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ৬২ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ
- ৭রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৪৯ জন গ্রেফতার
- ৮লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০বাকৃবিতে দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৫চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৮৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৯সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত