নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫ ৭:৫৮ পিএম

ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জন্মাষ্টমী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ সময় হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি। ক্ষমতায় যেতে হলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে পরামর্শ দেন তারেক রহমান।

তিনি আরও বলেন, রাজনীতিতে বির্তক থাকবে। কিন্তু বিরোধ এমন জায়গা নেয়া উচিত নয়, যাতে পরাজিত শক্তি সুযোগ পায়।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ...

ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম ...

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ...