
ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে ইস্যুকে কোনো জটিল সমস্যা হিসেবে দেখছেন না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান। তিনি বলেছেন, বিষয়টি সমাধানযোগ্য।
বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
জনপ্রশাসন সচিব বলেন, ডিপ্লোমা কিংবা বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের প্রস্তাব নিজ মন্ত্রণালয় বা অধিদপ্তরের মাধ্যমে যদি পাঠিয়ে দেয়, তাহলে সচিব কমিটি কিংবা সংশ্লিষ্ট যেসব কমিটি আছে তারা ইতিবাচকভাবে অগ্রাধিকার দিয়ে দেখবে।
তিনি জানান, বিষয়গুলোর সাথে পিএসসি, জনপ্রশাসন, ক্যাবিনেট, আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় জড়িত। এদের সবার সঙ্গে বসে সচিব কমিটির মিটিংয়ে বিষয়গুলো তুললেই সমাধান হবে। একটি-দুটি মিটিংয়ের মাধ্যমেই সমাধান সম্ভব, জটিল কোনো বিষয় না।
ড. মো. মোখলেসুর রহমান আরও বলেন, ডিপ্লোমা কিংবা বিএসসি ইঞ্জিনিয়ার সবাই সরকারের। তাদের প্রস্তাব সমাধান করার জন্য প্রস্তুত আছেন। এর জন্য রাস্তাঘাট বন্ধ করার কোনো দরকার নেই, এটা বিচক্ষণ কাজ নয়। আন্দোলনকারীদের যে প্রস্তাব সেটি মন্ত্রণালয়ের মাধ্যমে জানালেই সচিব কমিটির মিটিংয়ে সমাধান হয়ে যাবে।
এম জি
- ১বন্যায় চট্টগ্রামে ৬৭ নদী ও খালের ৩৭১ স্থানে ভাঙন, ঝুঁকিতে শতাধিক জনপদ
- ২রসিদ ছাড়া টাকা আদায়ের প্রতিবাদ করায় রাবি শিক্ষার্থীকে মারধর
- ৩ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই
- ৪ফাস ফাইন্যান্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৫কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৬ভরিতে ১০৩৩ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ৭২ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ
- ৮রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৪৯ জন গ্রেফতার
- ৯লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৫চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৮৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৯সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত