
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলায় গত তিন মাসে (জুন-আগস্ট) ৬৩২টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে খুন হয়েছেন ৯ জন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ২৪টি এবং অপমৃত্যু হয়েছে ১২৬ জনের। এ সময়ে মাদক সংক্রান্ত ১৮৭টি মামলা, মানব পাচারের ১৭টি এবং চোরাচালানের ১১টি মামলা রুজু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরায় একটি এডভোকেসি ডায়ালগ সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। সভাটি আয়োজন করে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এবং উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওতায়। তথ্যগুলো তুলে ধরা হয় সাতক্ষীরা জিআরও অফিসের বরাতে।
সভায় আরও জানানো হয়, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বর্তমানে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ২৭৭৭টি, শিশু নির্যাতনের ৬৭৭টি, মানব পাচারের ঘটনায় ১৪৯টি এবং ১০২৬টি পিটিশন মামলাসহ মোট ৪৬২৯টি মামলা বিচারাধীন রয়েছে।
গণমাধ্যম বিশ্লেষণে উঠে আসে, আলোচ্য তিন মাসে জেলার বিভিন্ন স্থানে হত্যাসহ অন্তত ৪০টি অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে।
সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বেশ কয়েকটি ঘটনাকে তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, অপরাধ প্রবণতা কমাতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ, আহ্বায়ক, ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট মুনিরউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসএফ-এর জেলা সমন্বয়ক টিপু সুলতান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক নেতা অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, অধ্যক্ষ ড. দিলারা বেগম, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সুধাংশু শেখর সরকার, অধ্যক্ষ আশেক-ই এলাহি, আলী নূর খান বাবুল, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, মফিজুর রহমান, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, সাবিকুর রহমান বাবলা, মাহবুবুল হক প্রমুখ।
বক্তারা সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিএইচ
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৬লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৭হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত