
ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে ২৬ বছর বয়সী এই ব্যাটারকে। অধিনায়ক হিসেবে এটা হবে গিলের প্রথম ওয়ানডে সিরিজ।
শনিবার (৪ অক্টোবর) স্থানীয় সময় সকালে প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি ভার্চুয়ালি বৈঠকে বসে কোচ গৌতম গম্ভীর ও বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে। বৈঠকে নির্বাচকরা রোহিতের সঙ্গে আলোচনায় জানান, আগামী ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বর থেকে ভারতের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ভারত খেলেছে ৫৬টি ওয়ানডে—যার মধ্যে জয় এসেছে ৪২টিতে, আর হার মাত্র ১২ ম্যাচে।
এখন পর্যন্ত গিল ৫৫টি ওয়ানডে খেলেছেন, যেখানে তার সংগ্রহ ২৭৭৫ রান। এই সংস্করণে তিনি করেছেন আটটি সেঞ্চুরি।
- ১বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৩বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৪সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৫দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৬রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৫২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৯চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ১০পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫





পাঠকের মতামত