কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে (সিএমএসএমই) সরকার অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করেছে জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, এ খাতে লাখ লাখ লোকের কর্মসংস্থানের পাশাপাশি হাজারও নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। এসব উদ্যোক্তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। করোনার ফলে বাংলাদেশসহ গোটা বিশ্বের সিএমএসএমইখাত মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এ খাতে কর্মসংস্থান কমেছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৭২ হাজার ৫০০ কোটি টাকার পাঁচটি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ফলে শিল্পখাত ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভার্চুয়াল মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টার আয়োজিত ‘একটি উদ্যোক্তাবান্ধব ও উন্নত বাংলাদেশের দিকে : উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির নির্মাণ কৌশল হিসেবে সিএমএসএমইর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম এবং ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ মিজ. ভ্যান নগুয়েন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টারের (আইসিই সেন্টার) ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ইউএনডিপির অ্যাসিসট্যান্ট রেসিডেন্স রিপ্রেজেনটেটিভ খোরশেদ আলম, আইসিসি সেন্টারের নির্বাহী পরিচালক মাসুদুর রহমান আলোচনায় অংশ নেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশের শিল্পায়নের ইতিহাসের সঙ্গে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত। বঙ্গবন্ধু তৃণমূল পর্যায়ে আমদানি বিকল্প শিল্পপণ্য উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে দেশকে শিল্পে স্বয়ংসম্পূর্ণ করার স্বপ্ন দেখতেন। এ জন্য তিনি তদানীন্তন কোয়ালিশন সরকারের শিল্পমন্ত্রী থাকাকালে ১৯৫৮ সালে পূর্ব পাকিস্তান ক্ষুদ্র শিল্প করপোরেশন (ইসপিক) গঠন করেন, যা স্বাধীনতার পর বিসিক হিসেবে সারাদেশে শিল্পায়নে কাজ করছে। বিসিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শিল্পায়ন কার্যক্রম জোরদারের ফলে জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান শক্তিশালী হচ্ছে। বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনের আলোকে শিল্প মন্ত্রণালয় কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের প্রতি অগ্রাধিকার দিচ্ছে। তিনি জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনী অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সরকার, বিশ্ববিদ্যালয়, ইন্ডাস্ট্রি ও উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের উদ্যোগের প্রতি শিল্প মন্ত্রণালয়ের সর্বাত্মক সমর্থন থাকবে বলেও জানান তিনি।
- ১এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ২ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ৩যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৪দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৫জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৬লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৭আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৮আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৯পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ১০মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই





পাঠকের মতামত