ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫ ৭:২২ পিএম

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য কে সামনে রেখে সোনাগাজীতে নানা আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা এবং চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা সসমবায় অফিসার মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

উপজেলা সমবায় পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইউছুপ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, উপজেলা শিক্ষা অফিসার তাহেরুল ইসলাম, গোধুলি সমবায় সমিতির সভাপতি রহিম উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন সহ সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ৫০ জন সমবায়ীদের মাঝে সমবায় অধিদফতরের বাস্তবায়নাধীন “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় সোনাগাজী গোধুলি দুগ্ধ সমবায় সমিতির ৫০ জন সুবিধাভোগীর মাঝে অবশিষ্ট ৪০ হাজার করে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...