প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫ ৭:২০ পিএম , আপডেট: নভেম্বর ৭, ২০২৫ ৭:২১ পিএম

সোনাগাজীতে পরকীয়ার ভিডিও ধারণকে কেন্দ্র করে মোঃ সুজন (২৫) নামে এক অটোরিকশা চালককে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে সোনাগাজী উপজেলার জমাদার বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আসিফ রবিন বলেন, আমরা সুজন হত্যার বিচার দাবি করছি। সুজন একজন নিরীহ লোক ছিলেন। যে ভিকটিম ছিল মহিলা সে ছিল একজন দেহ ব্যবসায়ী। সুজন তার আশপাশের এসব দেখেই প্রতিবাদ করেছে। এটা কিন্তু তার অন্যায় নয়। আমরা তাকে ধন্যবাদ জানাই। সে ছিল একজন প্রতিবাদকারী। সে প্রতিবাদ করার কারণেই আমাদের ছেড়ে আজকে চলে যেতে হয়েছে। আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই।

চর চান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এনামুল হক বলেন, যে ঘটনার জন্য খুন হয়েছে এটা মোটেই কাম্য নয়। পরকীয়ায় বাঁধা দিতে গিয়ে সুজন খুন হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাইতেছি। এবং খুনিদের শাস্তি দাবী করছি।

জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক শাহাজাহান ফিরোজ বলেন, অবৈধ প্রক্রিয়ার কারণে এ হত্যাকান্ড হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুজন হত্যার সাথে জড়িতদের ফাঁসি চাই এবং দ্রুত সময়ের মধ্যে যেন ফাঁসির রায় কার্যকর করা হয়।

সুজনের মা রহিমা বেগম কেঁদে কেঁদে বলেন, আমার একমাত্র ছেলে। আমাকে এখন মা বলে ডাকার আর কেউ নাই। আমার ঘরে বাতি দেয়া নিশান নাই। যারা আমার ছেলেকে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

সুজনের বাবা মোঃ মোস্তফা বলেন, একটা পরকীয়াকে কেন্দ্র করে, কোন দেশ দশ, প্রশাসন কাউকে না জানিয়ে ঘর থেকে এনে দা দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে মারা গেছে দুঃখ করি না তবে আর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমি এর সঠিক বিচারের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন মিসকিন, দক্ষিণ চর সাহাভিকারী প্রাচীন সমাজের সহ সভাপতি বাহার মিয়া, আলহাজ্ব চান মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ, বিএনপি নেতা কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন সহ এলাকার ২ শতাধিক নারী পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য-অনৈতিক কাজে বাধা ও ভিডিও ধারণকে কেন্দ্র করে মো. সুজন (২৫) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত দশটায় উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের জমাদার বাজার সংলগ্ন রাসেলের কলোনীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রধান আসামি মো. মামুন হোসেন, তার স্ত্রী আসমা আক্তার, মামুনের শাশুড়ি লিপি আক্তার ও জামসেদ আলম নামে এক যুবকসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মোঃ সুজন উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের মোঃ মোস্তফার ছেলে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...