জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ ১:১৫ পিএম

বিসিএস ৩২ থেকে ৩৭তম ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারদের মধ্যে যোগ্য সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, নোয়াখালী।

রোববার (৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রেসক্লাবের আব্দুল কচি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জেলার ৮টি কলেজের ৩২ থেকে ৩৭তম ব্যাচের প্রভাষকরা।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ নোয়াখালী জেলা ইউনিটের সদস্য সচিব আজগর হোসাইন-এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলাইমান, নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন, সেনবাগ সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক ফারহানা ইয়াসমিন ও চৌমুহনী সালেহ আহমদ কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলমসহ জেলার ৮টি সরকারি কলেজের প্রভাষক বৃন্দ।

বক্তারা বলেন, সরকার যায়, সরকার আসে, বিপ্লব হয়, কিন্তু শিক্ষায় বৈষম্য নিরসন হয় না বরং বনসাই হয়ে থাকে। ২৪-এর বিপ্লব পরবর্তী প্রায় সব ক্যাডারের যোগ্য কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন। কোনো কোনো ক্যাডারকে একাধিক ভূতাপেক্ষ পদোন্নতিও দেওয়া হয়েছে। অথচ শিক্ষা ক্যাডারে আমরা প্রভাষকরা ৫ বছরের পদোন্নতি ১২ বছরেও পাচ্ছি না। এটি শুধু আমাদের সঙ্গে বৈষম্য নয়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করারও অপপ্রয়াস।

তারা আরও বলেন, অতিবিলম্বে পদোন্নতির সভা সম্পন্ন করতে হবে, ১২ নভেম্বরের মধ্যে ৩৭তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি করতে হবে, ৩৭তম ব্যাচ পর্যন্ত যোগ্য সকলকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করতে অনতিবিলম্বে সুপারনিউমারির পদসৃজন করতে হবে, পদোন্নতি সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুত সময়ের মধ্যে পদ আপগ্রেডেশন করতে হবে।

আগামী ১২ই নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হলে, আগামী ১৬ই নভেম্বর থেকে যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতি জিও না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান শুরু হবে। ‘No Promotion No Work’ কর্মসূচি পালন করবে।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...