
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, জামায়াত মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, স্বাধীনতার পর থেকে জনগণ বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছে। জনগণের প্রত্যাশা মতো কেউ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারেনি। যে দলের নেতা কর্মীরা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত তারা কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে। কেউ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, কেউ আবার দেশের অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। এই দলগুলোকে জনগণের দেখা শেষ। বিগত দিনে জামায়াতের কোন এমপি মন্ত্রী কিংবা নেতা কর্মীদের গায়ে দুর্নীতির কাদা লাগেনি। এখন জনগণ মনে করছে জামায়াতে ইসলামী’র দ্বারা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব। তাই দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে জনগণের রায়ে জামায়াতে ইসলামী’র নেতৃত্বে সরকার গঠিত হবে, ইনশাআল্লাহ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী মটর সাইকেল র্যালি পরবর্তী সমাবেশে এ কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করে বেকারত্ব দূর করবে। বেকারত্ব দূর করলে দেশে অপরাধের প্রবণতা অনেকাংশ কমবে।
চরফ্যাশনবাসীর উদ্দেশ্যে এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, আমি নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদকমুক্ত করবো। আমাদের প্রতিপক্ষ দলগুলোও জানে জামায়াতে ইসলামীর কোন নেতা কর্মী মাদক সেবন করে না। সুতরাং আমরাই পারবো মাদকমুক্ত এলাকা গড়তে। আপনারা আমাকে দাড়িপাল্লায় ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিলে চরফ্যাশনকে মাদকমুক্ত করে শান্তির জনপদে রূপান্তর করবো।
উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারী মাওলানা কাজী হারন অর রশীদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, চরফ্যাশন আইনজীবী সমিতির সেক্রেটারী এডভোকেট রমিজ উদ্দিন,সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান, মাওলানা মো.সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: মহিববুল্লাহ, মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান, পৌর আমীর অধ্যাপক মামুন আলম, উপজেলা যুব ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো.জহিরুল ইসলাম প্রমুখ।
এর আগে সকাল সাড়ে আটটায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে প্রায় দুই হাজার মটর সাইকেলের বহর চরফ্যাশন থেকে শুরু হয়ে শশীভূষণ থানা, দক্ষিণ আইচা থানা ও দুলার হাট থানার বিভিন্ন এলাকা ঘুরে চরফ্যাশন সদরে এসে শেষ হয়। চলমান বিশাল বহরের অগ্রভাগে অবস্থান নিয়ে ছাদখোলা গাড়ি থেকে হাত উচিয়ে মানুষকে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামী’র এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
এনজে
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত