
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, জামায়াত মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, স্বাধীনতার পর থেকে জনগণ বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছে। জনগণের প্রত্যাশা মতো কেউ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারেনি। যে দলের নেতা কর্মীরা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত তারা কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে। কেউ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, কেউ আবার দেশের অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। এই দলগুলোকে জনগণের দেখা শেষ। বিগত দিনে জামায়াতের কোন এমপি মন্ত্রী কিংবা নেতা কর্মীদের গায়ে দুর্নীতির কাদা লাগেনি। এখন জনগণ মনে করছে জামায়াতে ইসলামী’র দ্বারা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব। তাই দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে জনগণের রায়ে জামায়াতে ইসলামী’র নেতৃত্বে সরকার গঠিত হবে, ইনশাআল্লাহ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী মটর সাইকেল র্যালি পরবর্তী সমাবেশে এ কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করে বেকারত্ব দূর করবে। বেকারত্ব দূর করলে দেশে অপরাধের প্রবণতা অনেকাংশ কমবে।
চরফ্যাশনবাসীর উদ্দেশ্যে এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, আমি নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদকমুক্ত করবো। আমাদের প্রতিপক্ষ দলগুলোও জানে জামায়াতে ইসলামীর কোন নেতা কর্মী মাদক সেবন করে না। সুতরাং আমরাই পারবো মাদকমুক্ত এলাকা গড়তে। আপনারা আমাকে দাড়িপাল্লায় ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিলে চরফ্যাশনকে মাদকমুক্ত করে শান্তির জনপদে রূপান্তর করবো।
উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারী মাওলানা কাজী হারন অর রশীদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, চরফ্যাশন আইনজীবী সমিতির সেক্রেটারী এডভোকেট রমিজ উদ্দিন,সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান, মাওলানা মো.সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: মহিববুল্লাহ, মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান, পৌর আমীর অধ্যাপক মামুন আলম, উপজেলা যুব ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো.জহিরুল ইসলাম প্রমুখ।
এর আগে সকাল সাড়ে আটটায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে প্রায় দুই হাজার মটর সাইকেলের বহর চরফ্যাশন থেকে শুরু হয়ে শশীভূষণ থানা, দক্ষিণ আইচা থানা ও দুলার হাট থানার বিভিন্ন এলাকা ঘুরে চরফ্যাশন সদরে এসে শেষ হয়। চলমান বিশাল বহরের অগ্রভাগে অবস্থান নিয়ে ছাদখোলা গাড়ি থেকে হাত উচিয়ে মানুষকে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামী’র এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
এনজে
- ১ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ২এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৩সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৪বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৫আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৭রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ৯পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১০ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী





পাঠকের মতামত