জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫ ২:৫১ পিএম

প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাথরঘাটায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।

৩ ডিসেম্বর বুধবার উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিনব্যাপী র‍্যালি, আলোচনা সভা ও সিগনেচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ মহসিন হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও ডা. আরিফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, উন্নয়নকর্মী, অভিভাবক ও প্রতিবন্ধী শিশু–যুবকরা।

সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্প্রসারণ, নিয়মিত চিকিৎসা–থেরাপি সেবা এবং পুনর্বাসন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় Map In CBR প্রকল্পের পক্ষ থেকে ইউএনও’র কাছে একটি স্মারকলিপিও হস্তান্তর করা হয়, যেখানে স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিকল্পনা গ্রহণ ও অধিকার নিশ্চিতকরণের দাবি জানানো হয়।

আয়োজিত সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বৈষম্যমুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মসূচির অর্থায়ন করেছে লিলিয়ানা ফন্ডস, কারিগরি সহায়তা দিয়েছে সিডিডি এবং বাস্তবায়ন করেছে ‘সংগ্রাম’।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...