
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি প্রমাণে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।
এ সময় আরো বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল পর্যন্ত অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভায় অংশ নেন। জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা।
পরে হাজারো মানুষ মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে বিদায় জানান।
এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে তার নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত বগুড়ার শহরের স্টেশন রোড়ে অবস্থিত বগুড়া বায়তুর রহমান সেন্টাল মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তার আগে দুপুর ১২টায় বগুড়ার শহরের ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ করেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।
এ সময় মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। এ ছাড়া তার সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
এ সময় তারেক রহমানকে শিশু সিএসএফ গ্লোবাল নামের সংগঠটির পক্ষ থেকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দেয় শিশু-কিশোররা। এ সময় তারেক রহমান বলেন, এই শিশুদের আমরা ঘরে বন্দি করে রাখি। সমাজে অবহেলা করি। আমাদের কারো না কারো ঘরে এ রকম প্রতিবন্ধী শিশু-কিশোর আছে। এরা অত্যন্ত প্রতিভাবান। এদের জন্য সমাজের সব প্রতিবন্ধকতা তুলে নিয়ে ভবিষ্যৎ দেশ গড়ার সঙ্গে সম্পৃক্ত করা উচিত এবং আমরা তা-ই করতে চাই।
জুবাইদা রহমান বলেন, আমি অভিভূত এসব শিশুর প্রতিভা দেখে। তারা গান গাইছে, কবিতা আবৃত্তি করছে, লেখালেখির মাধ্যমে নিজেদের বিকশিত করছে। আমরা ভবিষ্যতে তাদের পাশে আছি এবং থাকব। আমাদের রাজনৈতিক উদ্দেশ্য দেশের জন্য কাজ করা। জেলায় জেলায় খেলাধুলার ব্যবস্থাসহ শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাসহ শিক্ষার মান উন্নতি করে আধুনিক দেশ গড়তে চাই।
তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পক্ষ থেকেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এএ
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত