জামায়াত সেক্রেটারি
সার্বভৌমত্ব-অখণ্ডতা রক্ষায় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুরক্ষিত রাখতে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর এক মিলনায়তনে পিলখানায় বিডিআর বিদ্রোহে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এই সভার আয়োজন করে।
তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করার এক গভীর চক্রান্ত।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় যা ঘটেছিল, তার বিচারের অপেক্ষা আর দীর্ঘ করা যায় না। শহীদ পরিবারের অশ্রু ও আহাজারি আজ জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে অপরাধীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করতে হবে।
জামায়াত সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, তৎকালীন সরকার প্রকৃত অপরাধীদের আড়ালে রাখতে তদন্তের দিক ভিন্ন খাতে প্রবাহিত করেছিল।
তিনি বলেন, আমরা বারবার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও জাতি আশাহত হয়েছে। এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্তের যেসব বিষয় উঠে আসছে, সেগুলোর মধ্যেও সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। কোনো এক অজানা কারণে এই নির্মম হত্যাকাণ্ডের রহস্য বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে তিনি প্রশ্ন তোলেন, সেদিন কেন সেনাবাহিনীকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেওয়া হয়নি? কেন লোক দেখানো পদক্ষেপ নিয়ে জাতির সামনে নাটক করা হলো? আমরা আর অন্ধকারে থাকতে চাই না। কার নির্দেশনায় ও মদদে এই ঘটনা ঘটেছিল এবং এর পেছনে কোন দেশের কী পরিকল্পনা ছিল, তা জাতির সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন।
বিচারের নামে নিরপরাধ বিডিআর সদস্যদের সাজা দেওয়া হয়েছে দাবি করে তিনি তাঁদের মুক্তি ও ক্ষতিপূরণের দাবি জানান। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের আসল কাহিনী উন্মোচন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, সেদিন পিলখানার দরবার হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যাননি। কারণ এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের পর তিনি খুনিদের চায়ের দাওয়াত দিয়ে সেনাবাহিনীর রক্তের সঙ্গে বেইমানি করেছেন।
তিনি চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর সদস্যদের পুনর্বহালেরও দাবি জানান।
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মুহাম্মদ দেলাওয়ার হোসেন, ড. আব্দুল মান্নান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আব্দুস সালাম।
সভা শেষে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাসহ মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি।
বিএইচ
- ১জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ২গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৩ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
- ৪শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৫‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ৬১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৭বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৮কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ১০সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৫পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৬হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৭শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৮বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৯সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ১০জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা





পাঠকের মতামত